বাংলার হেঁশেল

বাংলার ঐতিহ্যবাহী খাবার, রান্নার গল্প ও স্বাদের স্মৃতিকে নিয়ে এই বিভাগ। গ্রামবাংলার রান্নাঘর থেকে শহরের জনপ্রিয় পদ—বাঙালির খাদ্যসংস্কৃতির রঙিন পরিচয় এখানে তুলে ধরা হয়।

উপ-বিভাগ

সব লেখা

মটর ঘুগনি

প্রথমে মটরশুঁটি ভালো করে ধুয়ে ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন এবং জল ঝরিয়ে রাখুন। টমেটো, কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি আলাদা করে প্রস্তুত করে রাখুন।

নারকেলের ভাত

প্রথমে চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে নারকেল তেল বা ঘি গরম করে প্রথমে কাজুবাদাম ভেজে নিন। তারপর নারকেল কুঁচি হালকা বাদামী করে ভেজে তুলে রাখুন। ঝুর…

ক্ষীরের পাটিসাপটা

দুধ ফুটাও। মাঝে মাঝে নাড়তে হবে। দুধ অর্ধেক হলে ১/৪ কাপ দুধ তুলে রাখ। ১ টেবিল চামচ করে চিনি দুধে দিয়ে জ্বাল দিতে থাক। আরও একটু ঘন হলে তুলে রাখা দুধে চালের গুঁড়া গুলে দাও এবং ঘন ঘন ন…

পটলের দোরমা

প্রথমে পটলের দুই মাথা কেটে ভেতরের বীজ বের করে নিন। হালকা লবণ-হলুদ মাখিয়ে তেলে অল্প ভেজে তুলে রাখুন। কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, লবণ ও সামান্য মসলা মিশিয়ে নিন। এবার এই ম…

গোলাপ জাম

তিন লিটারের আয়তনের একটি কড়াইতে জল এবং চিনি মিশিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন এবং অনবরত নাড়তে থাকুন। চিনি গলে গেলে তাপ খুব বাড়িয়ে দিন এবং ৫ মিনিট ফুটতে দিন। এবার আঁচ কমিয়ে গোলাপ জল কিংবা…

চন্দ্রপুলি

নারিকেল মিহি করে কুরিয়ে নাও। অর্ধেক নারিকেল খুব মিহি করে শিলপাটায় বেটে নাও। বাকি নারিকেলের সাথে গুড় গুলে হালুয়া কর। হালুয়া শুকিয়ে শক্ত হলে নামিয়ে রাখো। দুধ জ্বাল দিয়ে ৩ পোয়া নামাও…

আমের ঝুরি আচার

প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে সবজি কুড়ানি দিয়ে ঝুরি করে কুরিয়ে নিন। এরপর চুনের জলে ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। চাইলে এটি এক রাতের জন্য রেফ্রিজারেটরেও রেখে দিতে পারেন। এরপর আমগুলো চুনের…

আলুর দম

প্রথমে ছোট আকারের গোটা আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। বড় আলু হলে টুকরো করে নিতে পারেন। কিছু আলু হালকা ভেঙে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে এলাচ, দারচিনি ও তেজপাতা ফোড়ন…

আলু কপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রথমে আলু, গাজর ও কপি মাঝারি আকারে কেটে ধুয়ে নিন। কাতলা মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো…

রুই মাছের শুক্তো

প্রথমে সব আনাজ সমান ও মাঝারি আকারে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর আলু, বেগুন, কাঁচকলা, পটল ও সজনে ডাঁটা হালকা করে ভেজে তুলে রাখুন। বড়িগুলোও ভেজে আলাদা করে রাখুন। একটি কড়াইতে তেল গরম…