নরম পাটিসাপটার ভেতরে মোলায়েম ক্ষীরের পুরে তৈরি এক ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টান্ন, যা স্বাদে অতুলনীয়।


উপকরণ:
দুধ – ২ লিটার, চিনি – ১/২ কাপ, চালের গুঁড়া – ১ টেবিল চামচ


পিঠার গোলার জন্য:
চালের গুঁড়া – ৬ কাপ, ময়দা – ১/২ কাপ, গুড় বা চিনি – ৭০০ গ্রাম, জল – ১ কাপ (গুড়গলানোর জন্য)
প্রস্তুত প্রণালী:
প্রথমে দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। মাঝে মাঝে নাড়তে থাকুন যাতে তলায় না লাগে। দুধ অর্ধেক হয়ে এলে ১/৪ কাপ দুধ আলাদা করে তুলে রাখুন। এরপর অল্প অল্প করে চিনি দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন।
তুলে রাখা দুধে চালের গুঁড়া গুলে নিয়ে ফুটন্ত দুধে ঢেলে দিন। তারপর ঘন ঘন নাড়তে থাকুন। তিন-চারবার ফুটে উঠলে নামিয়ে ঢাকনা দেওয়া পাত্রে রেখে দিন। এটাই হবে ক্ষীর।
এবার গুড় ভেঙে ১ কাপ জলে গুলে নিন। চালের গুঁড়া, ময়দা ও গুলানো গুড় একসঙ্গে মিশিয়ে মসৃণ গোলা তৈরি করুন। গোলা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়।
একটি লোহার কড়াই বা ফ্রাইপ্যান গরম করে সামান্য তেল মাখিয়ে নিন। আধা কাপ গোলা ঢেলে কড়াই ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। উপরের অংশ শুকিয়ে এলে এবং পিঠার কিনারা কড়াই থেকে আলগা হয়ে গেলে এক পাশে ১ টেবিল চামচ ক্ষীর দিন।
তারপর পিঠাটি মুড়িয়ে ক্ষীর ঢেকে দিন এবং চামচ দিয়ে হালকা চাপা করে নিন। একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করুন।
টিপস: ঘন দুধের বদলে চাইলে ১ কৌটা কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।