নারকেল, ক্ষীর ও গুড়ের মিষ্টি পুরে তৈরি ঐতিহ্যবাহী বাঙালি পিঠা, যার স্বাদ ও সুগন্ধ মন ভরিয়ে দেয়।


উপকরণ:
নারকেল – ৩টি, ক্ষীর – ৫০০ গ্রাম, দুধ – ২ কেজি, চিনি – ৩ কাপ, ময়দা – ১ কেজি, ভাজার জন্য তেল।
পুরের জন্য:
কোরানো নারকেল – ২ কাপ, গুড় কুচি বা খেজুর গুড় – ১ কাপ, ক্ষীর (মাওয়া) – ১০০ গ্রাম (ঐচ্ছিক), এলাচ গুঁড়ো – ১/২ চা-চামচ, ঘি – ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালী:
প্রথমে নারকেল ভালো করে কুরিয়ে নিন। এর অর্ধেক অংশ খুব মিহি করে বেটে রাখুন। বাকি কোরানো নারকেলের সঙ্গে গুড় মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি শুকিয়ে শক্ত হয়ে এলে নামিয়ে রেখে দিন। এটিই হবে পিঠার পুর।
এরপর দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। দুধ যথেষ্ট ঘন হয়ে এলে এতে বাটা নারকেল ও চিনি মিশিয়ে ভালোভাবে নাড়ুন। তারপর ময়দা দিয়ে মাখতে থাকুন। মিশ্রণটি শক্ত ও মসৃণ হলে নামিয়ে ঠান্ডা করুন।
এবার ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা রুটি বেলে নিন। প্রতিটি রুটির মাঝখানে নারকেলের পুর দিয়ে অর্ধচন্দ্রাকারে ভাঁজ করুন। ধারগুলো আঙুল দিয়ে চেপে আটকে দিন এবং ছুরি বা চন্দ্রপুলি কাটার সাহায্যে সুন্দর আকার দিন।
কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে চন্দ্রপুলিগুলো ডুবো তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন।
গরম বা ঠান্ডা—দুইভাবেই পরিবেশন করা যায়।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।