হৃদয়ে যিনি অমর
স্কুলের গণ্ডি পেরিয়ে যখন প্রথম কলেজে এলাম, অজানা এক ভয় ছিল মনের কোণে, কিন্তু আপনার প্রথম ক্লাসেই কেটে গেল সেই ভয়— বুঝলাম—আপনি শুধু পড়ান না, মনটাও পড়তে পারেন।
শব্দের ছন্দে মনের অনুভূতির প্রকাশ—প্রেম, প্রকৃতি, সময় ও জীবনের নানা দিক নিয়ে হৃদয়ছোঁয়া কবিতার এক অনন্য সংগ্রহ।
স্কুলের গণ্ডি পেরিয়ে যখন প্রথম কলেজে এলাম, অজানা এক ভয় ছিল মনের কোণে, কিন্তু আপনার প্রথম ক্লাসেই কেটে গেল সেই ভয়— বুঝলাম—আপনি শুধু পড়ান না, মনটাও পড়তে পারেন।
কাশবনে আজ রৌদ্র হাসে, শিউলি ঝরে ঘাসে, নীল আকাশে মেঘের ভেলা ভেসে চলে বাতাসে। ঢাকের তালে উঠল সুর, আগমনী গান, উমা আসেন বাপের বাড়ি, ভরে ওঠে প্রাণ।
সকাল ছটায় অ্যালার্ম বাজে ঘুমের ঘোর কাটে না, শহর ঘোরে চাকার টানে কেউ তো কাউকে চেনে না। টাই এর ফাঁস গলায় দিয়ে সাহেব সাজি পরিপাটি, ফাইলের স্তূপে চাপা পড়ে আনন্দ হচ্ছে মাটি ।
কবি বিড়ি খেতে খেতেই লিখে ফেললেন ধূমপান মুক্ত কবিতা! কবি বিড়ি খেতে খেতেই আবৃত্তি করলেন ধূমপান মুক্ত কবিতা!
সেদিনের সেই শারদীয়া; উঁকি দেয় মনের মাঝে, ছিলাম তখন অনেক ছোট, মনের মাঝে আজও বাজে। পূজো এলেই খুশিরা সব উপচে পড়ত সারা গাঁয়, ভাবের ঘরে কতই পূজো হাতড়ে খোঁজে মন যে হায় ! স্কুলের ঘরের সে…
আমার শার্সির গায়ে অসংখ্য জলরেখা এই জল বৃষ্টির নয়, তোমাকে হারানোর অসংবৃত অক্ষরের, এই জলরেখা অবিশ্রান্ত , অবিরাম তোমার কাছে ফেলে আসা নিবিড় রচনার । আমি খুঁজছি তোমায় আকাশে, বাতাসে, আমি…
মাতৃ জঠরে জন্ম তোমার, তুমিই আমার কন্যা, সমাজ, সংসার, দেশ, বিদেশে তুমি হয়ে ওঠো অনন্যা। ছোট্ট এক কুঁড়ি সম, ছিলে তুমি জঠরে মম, সেখান হতে বৃদ্ধি বিকাশ তোমার শুভ সূচনা।
চারিদিকে ঘর উঠতে উঠতে হঠাৎ একটি ছায়া বাইরে রয়ে গেল। গোগ্রাসে গেলা শহর গিলে নিল তার শেষ ঠিকানার মাটিটুকু।