মাতৃ জঠরে জন্ম তোমার, তুমিই আমার কন্যা,
সমাজ, সংসার, দেশ, বিদেশে তুমি হয়ে ওঠো অনন্যা।
ছোট্ট এক কুঁড়ি সম,
ছিলে তুমি জঠরে মম,
সেখান হতে বৃদ্ধি বিকাশ তোমার শুভ সূচনা।
মাস পেরিয়ে বছর ঘুরে, সপ্তম শেষে অষ্টম,
এখন তুমি নবম।
তুমি আমার দেবী প্রতিমা।।
তোমার আগমনে আমার মাতৃত্বের আগমন।
এখন তুমি মা আমার, তোমার হলো উত্তরণ।
মানুষ হবে, বিজয়ী হবে,
লক্ষ্য তোমার হোক পূরণ,
শ্রেষ্ঠ হবে মনুষ্যত্বে,
সুস্থ সমাজের চাই জাগরণ।।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।