চারিদিকে ঘর উঠতে উঠতে
হঠাৎ একটি ছায়া বাইরে রয়ে গেল।
গোগ্রাসে গেলা শহর গিলে নিল
তার শেষ ঠিকানার মাটিটুকু।
দুই জীবন—
একজন আলোয় বসে ভবিষ্যৎ লিখছে,
আর একজন, বুক পেতে বয়ে নিয়ে যাচ্ছে
অন্নহীন দিনের অনন্তকাল।
দৃষ্টি গিয়ে পড়ে ধূসর পথের দিকে;
কুয়াশা ঘিরে ঘামপোড়া গন্ধের আবরণ।
শুভ্র পাখা মেলে উড়ে যায় অধিকারহীন স্বপ্ন।
কার জন্যই তবে এই পৃথিবী আজ?
নাহলে অগোচরে ছায়া হয়ে রয়ে যেত
নব্য অঙ্কুরিত একটি অস্তিত্ব।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।