স্কুলের গণ্ডি পেরিয়ে যখন প্রথম কলেজে এলাম,
অজানা এক ভয় ছিল মনের কোণে,
কিন্তু আপনার প্রথম ক্লাসেই কেটে গেল সেই ভয়—
বুঝলাম—আপনি শুধু পড়ান না, মনটাও পড়তে পারেন।
হাজারখানা সাহিত্যের মোটা মোটা পাতা,
সেমিনারের হিজিবিজি তত্ত্ব—
আপনার মুখে শুনলে মনে হতো
পড়াশোনা কতই সহজ আর সুন্দর।
শুধু সিলেবাস শেষ করার তাড়াহুড়ো
আপনার ছিল না,
ছিল নতুন কিছু চিন্তা করতে শেখানোর চেষ্টা।
পড়ার মাঝে, ক্লাসের ফাঁকে,
আপনার বলা কথাগুলো ছিল অনুপ্রেরণা।
দিনের সাথে বদলেছে অনেকগুলি ক্লাসরুম,
সাথে সাথে প্রকাশ পেয়েছে আপনার সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা—
আমায় শিখিয়েছে কিভাবে মন দিয়ে,
আপন করে নিতে হয় সাহিত্যকে।
কেবল পড়া নয়, যখনই চিন্তায় পড়েছি
আপনি হাত বাড়িয়ে দিয়েছেন;
বন্ধুর মতো পাশে বসে পরামর্শ দিয়েছেন,
পিতার মতো সঠিক পথ দেখিয়েছেন।
আজ কলেজ শেষ হয়ে বড়ই একা,
ব্যস্ত জীবনের জটিল মনস্তত্ত্বে।
কিন্তু আপনার দেওয়া সেই চিন্তার স্বাধীনতা
সারাজীবন অমর হয়ে থাকবে আমার কাছে।
শ্রদ্ধা জানানোর ভাষা আমার জানা নেই,
অমরাবতী, আপনি সারাজীবন এভাবেই বন্ধু,
পথপ্রদর্শক, অনুপ্রেরণা হয়ে থাকবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।