কবি বিড়ি খেতে খেতেই 

লিখে ফেললেন ধূমপান মুক্ত কবিতা! 

কবি বিড়ি খেতে খেতেই 

আবৃত্তি করলেন ধূমপান মুক্ত কবিতা! 


কবি বিড়ি খেতে খেতেই 

পুরস্কার গ্রহণ করলেন আবৃত্তি করার জন্যে ধূমপান মুক্ত কবিতা! 

কবি বিড়ি খেতে খেতেই 

উপাধি পেলেন ধূমপান মুক্ত কবিতার জনক হিসাবে! 

কবি বিড়ি খেতে খেতেই 

একদিন অধূমপায়ী হয়ে উঠলেন!