আসলো শরৎ বছর ঘুরে,

হবে পেঁজা তুলোর মেলা,

শিউলি ফুলের গন্ধ মেখে

মনটা দেবে দোলা।

মা যে আসবে কৈলাস ছেড়ে,

দুঃখ করতে মোচন,

চারটি দিন সবাই মিলে

করবো মায়ের পূজন।

অঞ্জলি দেব সকালবেলা,

করবো মায়ের ধ্যান,

প্রসাদ নিয়ে ফিরবো সবাই,

ভরে উঠবে সবার প্রাণ।

নতুন জামা, নতুন শাড়ি,

সাজবে সবাই ভারী,

বন্ধু মিলে হবে ঘোরাঘুরি,

সাথে হাসি-আনন্দের বাড়াবাড়ি।

চারটি দিন যে চোখের পলকে

কেটে যাবে অবশেষে,

তবু মায়ের আসার আশায়

মন থাকবে তখনও হেসে।