নবনীতা বোস

Golden Author
৫ লেখা
জীবনী
আমি নবনীতা বোস, মূলত ইতিহাসের অলিগলি, রহস্য-রোমাঞ্চ এবং হাড়হিম করা ভৌতিক আখ্যান নিয়ে কাজ করতে ভালোবাসি। শিক্ষাগত জীবনে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক আর এমবিএ(HR) হলেও বর্তমানে লেখালেখিকেই পেশা হিসেবে গ্রহণ করেছি। আমার লেখনীতে ধুলোমাখা ইতিহাস আর মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন ফুটিয়ে তোলার চেষ্টা করি।

সাহিত্য জগতে আমার লেখা ইতিমধ্যেই পাঠক মহলে সমাদৃত হয়েছে। আমার সৃজনশীল কাজ প্রকাশিত হয়েছে বা হতে চলেছে বিন্দু বিসর্গ পাবলিশার্স-এর 'অলৌকিকের আসর', মন্তাজ পাবলিশিং-এর 'ছোটদের মজার ভৌতিক গল্প সংকলন' এবং সৃষ্টি পাবলিশার্স-এর 'এবং বৃত্তের বাইরে'-র মতো জনপ্রিয় ম্যাগাজিনে। এছাড়া আমার গল্প স্থান পেয়েছে 'সত্যিভূতের গল্প' আর পাণ্ডুলিপির যৌথ উদ্যোগে প্রকাশিত বই 'ছায়ার অতল গভীরে', বঙ্গ সাহিত্য কুটিরের 'গ্রাম বাংলার ভূত' বইতে, পান্ডুলিপি পাবলিশিং এর থ্রিলার গল্প সংকলন-২ এবং নৈঋত প্রকাশনের বই 'ভয় পাওয়া বারণ'-এ । প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ই-ম্যাগাজিন জগতেও আমার সক্রিয় উপস্থিতি রয়েছে; যেমন- 'জলতরঙ্গ', 'মুকভাষা' ও 'নবপ্রভাত'। এছাড়া ইউটিউব অডিও স্টোরি হিসেবেও আমার গল্পগুলো শ্রোতাদের কাছে নিয়মিতভাবে বিশেষ পরিচিতি পেয়েছে। আমি হাওড়ার শিবপুরের বাসিন্দা, বর্তমানে থাকি যুক্তরাজ্যের ম্যানচেস্টার-এ। আমি আমার লেখনীর মাধ্যমে পাঠকদের এক রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ দিতে অঙ্গীকারবদ্ধ।

প্রকাশিত লেখা (৫)

ফিরে দেখা গল্প

একটি সত্য ভৌতিক ঘটনা

আমার বয়স তখন পনেরো। শহরের মাঝে এক শান্ত অথচ রহস্যে মোড়া নির্জন গলিতে ছিল আমাদের আদি বাড়ি। শীতের সন্ধ্যাগুলো সেখানে বড্ড দ্রুত নেমে আসত। যেদিনের কথা বলছি, সেদিনও রোজকার মতো পড়া শেষে…

নবনীতা বোস
ফিরে দেখা গল্প

সত্য ঘটনা অবলম্বনে

সেদিনের সন্ধ্যাটা ছিল মফস্বলের এক নির্জন গলিতে, শীতের গভীর অন্ধকারে মোড়া। এখনকার মতো তখনো শহরতলিতে বিশাল বিশাল গগনচুম্বী ইমারত গড়ে ওঠেনি। আমাদের চারপাশে ছিল বিস্তীর্ণ ফাঁকা জমি…

নবনীতা বোস
ধারাবাহিক উপন্যাস

দেবনন্দপুরের কলঙ্কিনী - দ্বিতীয় পর্ব

রাতের নিস্তব্ধতা বাড়ার সাথে সাথে সারা বাড়ি যেন এক অশরীরী আত্মায় রূপান্তরিত হতে শুরু করলো। রাতের নিস্তব্ধতা যখন অসহনীয় হয়ে ওঠে, আজকাল তখনই বিপুল অনুভব করতে শুরু করে এক অশুভ, শীতল উপ…

নবনীতা বোস
ধারাবাহিক উপন্যাস

দেবনন্দপুরের কলঙ্কিনী - প্রথম পর্ব

হ্যারিকেন হাতে একটি শীর্ণকায় শরীর হেঁটে চলেছে ফাঁকা বাড়ির উন্মুক্ত দালান ধরে। সে রঘু—এই শতাব্দী প্রাচীন কমলিনী ভিলার ভৃত্য এবং অভিশাপের অলিখিত রক্ষক। তার কাজ কেবল তালা খোলা-বন্ধ কর…

নবনীতা বোস
অনুগল্প

স্মৃতির নীল খাম

ঘড়ঘড়ানি শব্দ তুলে পুরোনো রেডিওটা দিয়ে আজও বেরিয়ে আসছে সেই হারানো দিনের সুর। চওড়া টেপ রেকর্ডারের দু-পাশে দুটো কালো স্পিকার, আর মাঝে ক্যাসেট ঢোকানোর পাল্লাটা কালের ঘায়ে কিছুটা ঝুলে প…

নবনীতা বোস