সুজির উপমা হলো সুজি, সবজি ও মসলা দিয়ে তৈরি একটি সুস্বাদু, পুষ্টিকর এবং হালকা নাশতার পদ।
উপকরণ:
সুজি ১০০ গ্রাম, গাজর কুচি ৩ টেবিল চামচ, বিনস কুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, আলু ১টি (ছোট ছোট করে কাটা), পেঁয়াজ ১টি কুচি, কিসমিস ১০টি, চিনি ২ টেবিল চামচ, নুন ১ চা-চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ এবং সাদা তেল ৪ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী:
প্রথমে সব উপকরণ কেটে-ছেঁটে প্রস্তুত করে রাখুন। কড়াইয়ে সাদা তেল গরম করে আলু ও পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে নিন।
এরপর গাজর, বিনস ও ক্যাপসিকাম দিয়ে নুন ও হলুদ মিশিয়ে কয়েক মিনিট ভালোভাবে ভাজুন।
সবজিগুলো নরম হয়ে এলে সুজি দিয়ে দিন এবং কম আঁচে ২–৩ মিনিট নেড়ে ভেজে নিন।
এবার অল্প অল্প করে গরম জল ঢালতে থাকুন আর একটানা নেড়ে যান, যাতে দলা না বাঁধে। সুজি ফুলে উঠলে কিসমিস ও চিনি মিশিয়ে দিন।
সবকিছু ভালোভাবে মিশে ঝুরঝুরে হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সবজি সুজি।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।