দিশা রায়

১ লেখা
জীবনী
দক্ষিণ কলকাতার এক ছিমছাম বাড়ির মেয়ে দিশা রায়। দিশার রান্নার প্রতি ভালোবাসার শুরুটা কিন্তু তাঁর বাবার হাত ধরে। রবিবারের সকালে বাবার সাথে হাত মিলিয়ে টাটকা বাজার করা আর তারপর রান্নাঘরে মায়ের পাশে দাঁড়িয়ে মশলার জাদু দেখা—এই নিয়েই দিশার ছোটবেলা। মায়ের হাতের নিখুঁত সাবেকি রান্না আর বাবার ভোজনরসিক মনটাই দিশাকে রান্নার প্রতি অনুরাগী করে তুলেছে। আজকের এই রেসিপিটি দিশার সেই চেনা বাড়ির চেনা রান্নাঘর থেকেই সরাসরি আপনাদের জন্য...

প্রকাশিত লেখা (১)

জলখাবার

কড়াইশুঁটির কচুরি

প্রথমে ময়দার সঙ্গে নুন, চিনি ও তেল বা ঘি মিশিয়ে নিন। এরপর অল্প অল্প গরম জল দিয়ে নরম মণ্ড তৈরি করে ঢেকে ২০ মিনিট রেখে দিন। এবার কড়াইশুঁটি, আদা ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন।

দিশা রায়