উপকরণ:
ময়দা ২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, লবণ ১ ১/২ চামচ., কালো জিরে – ১/২ চা চামচ, তেল ৫ টেবিল চামচ (ময়দা মাখার জন্য), জল ১/২ কাপ, লবণ ১/৪ চা চামচ, তেল ভাজার জন্য।


কচুরি পুরের উপকরণ
ফুলকপি (ছোট ছোট টুকরো করা) – ২ কাপ, সয়াবিন তেল – ১ টেবিল চামচ, জিরে – ১/২ চা চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ, কাঁচামরিচ ৪টি, লবণ – স্বাদমতো, জল – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
ময়দা মাখার জন্য - ময়দার সঙ্গে বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। তেল দিয়ে ভালো করে ময়ান দিন। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে নরম করে মণ্ড বা 'ডো' তৈরী করুন । মণ্ডটি ১৬টি সমান ভাগে ভাগ করে রাখুন।
পুর তৈরির জন্য - কড়াইয়ে তেল গরম করে জিরের ফোড়ন দিন। জিরে ফাটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।
এরপর ফুলকপি, কাঁচালঙ্কা বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ২ টেবিল চামচ জল ছিটিয়ে ঢেকে দিন।
ফুলকপি সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে কিছুক্ষণ নেড়ে ভেজে নিন। এই পুরটিও ১৬টি সমান ভাগে ভাগ করে গোল করে রাখুন।
সিঙাড়া তৈরির জন্য - পুর ঠান্ডা হলে, এবার ময়দার প্রতিটি লেচি ছোট লুচির মতো বেলে, ত্রিকোনা কারে ঘুরিয়ে নিন। মাঝখানে একটি করে পুরের বল রেখে মুখ বন্ধ করে দিন। হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে নিচেটা চ্যাপ্টা করুন অথবা আলতো করে টিপে মুখ বন্ধ করে দিন । হয়ে গেলে চাটনির সাথে পরিবেশন করুন ।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।