সেদ্ধ ডিম, মাখন ও মশলার সহজ মেলবন্ধনে তৈরি ঝটপট, পুষ্টিকর ও সুস্বাদু নাশতা।

উপকরণ:

সেদ্ধ ডিম ৩টি, মাখন বা মেয়োনেজ ১/২ কাপ, লবণ ১/২ চা-চামচ, গোলমরিচ গুঁড়ো ১/৪ চা-চামচ, পাউরুটি ৮ পিস, টমেটো ১টি, শসা ১টি।

প্রস্তুত প্রণালী:

প্রথমে সেদ্ধ ডিমগুলো ভালো করে চটকে নিন।

এরপর একটি পাত্রে ডিম, মাখন বা মেয়োনেজ, লবণ ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মসৃণ একটি পুর তৈরি করে নিন।

টমেটো ও শসা ধুয়ে পাতলা গোল গোল স্লাইস করে কেটে রাখুন।

এবার একটি পাউরুটির ওপর ডিমের মিশ্রণ সমানভাবে মাখিয়ে দিন। তার ওপর টমেটো ও শসার স্লাইস সাজিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। একইভাবে বাকি স্যান্ডউইচগুলো তৈরি করুন।

সবশেষে পছন্দমতো ত্রিভুজ বা চৌকো আকারে কেটে পরিবেশন করুন সুস্বাদু ডিম স্যান্ডউইচ।