'যে আগ্নেয়গিরির দেশে আমি জন্মেছি ম্যানগ্রোভ শরীরে
বড় হয়েছি সামাজিক অধিবাস্তবতা মেনে
সে দেশে বরফ দেখা যায় না---'
--এমন কথা আমি বলিনে
কিন্তু বরফের প্রতি বাসনা আমি কীভাবে লুকোবো
বরফের রং
বরফের কাঁটা
বরফের হায়ারোগ্লিফ সূর্য
অথবা ভিতরে ভিতরে হয় তো আমি বরফ পুশে রেখেছি
টের পাইনি
হয় তো ফ্লাহার্টি জানে
হয় তো জানে গ্রানাদার নৈশক্যাফে
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।