শিক্ষাগুরু—শুধু একটি নাম নয়

অন্ধকারে জ্বলতে থাকা ঐতিহ্যের এক বাতি

তিনি অক্ষর শেখিয়ে পাঠ দেন জীবনের

একটি প্রশ্নে খুলে দেন হাজার জানালার চাবি

চকের ধুলোরা উড়ে যায়, থেকে যায় তাঁর কথা

ব্ল্যাকবোর্ড মুছে যায়—মুছে না কোনো শিক্ষা।


ভুল উত্তরের ভেতরেও খুঁজে পান নয়া পথ

ভয়ের খাতায় লিখে দেন সাহসের সংজ্ঞা

তিনি বলেন—মুখস্থ নয়, আগে ভাবতে শেখো

নদীকে কেবল বই-এ না, চোখ দিয়েও দেখো

একটি বই বদলে দিতে পারে মানুষ কখনো

একটি সত্য পারে মিথ্যার দেয়াল ভাঙতে।


সময়ের করিডোরে তাঁর পদচিহ্ন রয়ে যায়

পুরাতন বেঞ্চ আজো তাঁর কণ্ঠস্বর শোনায়

শিক্ষাগুরু চলে যান, কিন্তু থেকে যায় পাঠ

বীজের মতোই জ্ঞানের ভেতরে জন্ম নেয় ভবিষ্যৎ

আজ আমরা ডিজিটাল পর্দায় পৃথিবী খুঁজি

তাঁর শেখানো মানবতাই সবচেয়ে বড় লগইন।


শিক্ষাগুরু—আপনি অতীত না হয়ে কখনো

আমাদের আগামী দিনের অন্যতম কারিগর।