রানা জামান
১ লেখা
৬ পুরস্কার ১৩ বই
জীবনী
মোঃ সামছুজ্জামান ভূইয়া পোশাকি নাম। রানা জামান নামে লিখছেন। জন্ম ১৯৬০ খৃস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। বাবা-মা দু'জনেই ইন্তেকাল করেছেন। তিনি ১৯৮২ খৃষ্টাব্দে (পরীক্ষা শেষ হয়েছে ১৯৮৭ খৃষ্টাব্দে) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে মাস্টার্স ডিগৃ পাস করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে এলএলবি, ডিএইচএমএস ও এমবিএ ডিগৃ অর্জন করেন। ১৯৮৪ খৃস্টাব্দে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ খৃস্টাব্দে ম্যাজিস্ট্রেট পদে সরকারী চাকুরীতে যোগদান করেন এবং ২০১৯ খৃষ্টাব্দে অতিরিক্ত সচিব পদে থেকে অবসর গ্রহণ করেন। তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। বড় ছেলের নাম ফেরদৌস জামান ইবতেশাম; সে কম্পিউটার ইঞ্জিনিয়ার; একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত। ছোট ছেলে এফ. জেড. ইস্তিয়াক; এবার ২০২৪ খৃস্টাব্দে এসএসসি পরীক্ষা দিলো। রানা জামান ছোটবেলা হতে পাঠ্যপুস্তকের বাইরে প্রচুর উপন্যাস-গল্পের বই পড়ে আসছেন। ছোটবেলার পড়া থেকেই লেখালেখিতে হাত এবং ১৯৭৬ খৃষ্টাব্দে এসএসসি পরীক্ষা দেবার পরে তিন বন্ধু মিলে বনস্পতি নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন এবং তাতে একটি কবিতা প্রকাশিত হয়। তাঁর পৃষ্ঠপোষকতায় ২০১৪ হতে ২০১৯ খৃষ্টাব্দ পর্যন্ত শব্দবিন্যাস নামে একটি লিটলম্যাগ প্রকাশ করেন।
২০২৪ খৃস্টাব্দ পর্যন্ত লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০১টি। তিনি গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ লিখে থাকেন। এ পর্যন্ত দুটো ভ্রমণ কাহিনী, একাধিক প্রবন্ধের বই এবং দুটো ইংরেজি কবিতার বই প্রকাশিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের Anthology ও ম্যাগাজিনে বহু ইংরেজি কবিতা প্রকাশিত হয়েছে। লেখক নিজেই ইংরেজি কবিতা লিখে থাকেন এবং নিজের বাংলা কবিতা ইংরেজিতে অনুবাদ করে থাকেন। লেখক বাংলা একাডেমির আজীবন সদস্য এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। লেখক বর্তমানে বাংলাদেশ লেখক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুরস্কার এবং স্বীকৃতি (৬)
| ক্র. | পুরস্কারের নাম | সংস্থা | সাল |
|---|---|---|---|
| ১ | ত্রৈমাসিক দিগন্ত সাহিত্য পুরস্কার | ২০২০ | |
| ২ | পরমাণু কাব্য সারথি উপাধি | কলকাতার যুথিকা সাহিত্য পত্রিকা | ২০২১ |
| ৩ | দৈনিক বাঙালির কণ্ঠ পুরস্কার | ২০২৩ | |
| ৪ | ভিন্নমাত্রা সম্মাননা | ২০২৩ | |
| ৫ | অফিসার্স ক্লাব ঢাকা | ২০২৩ | |
| ৬ | গাঙচিল সেরা গ্রন্থ পুরস্কার | ২০২৩ |
প্রকাশিত বই / গল্প (১৩)
| ক্র. | বই-এর নাম | ধরণ | বইয়ের বিষয় | প্রকাশক | সাল |
|---|---|---|---|---|---|
| ১ | জল পড়ে পাতা নড়ে | অন্যান্য | ২০০২ | ||
| ২ | ছায়া চুষে কায়া | অন্যান্য | ২০০৬ | ||
| ৩ | একান্ত শিশিরগুলো | অন্যান্য | ২০০৭ | ||
| ৪ | আগডুম বাগডুম | অন্যান্য | ২০০৭ | ||
| ৫ | শিশিরে গর্জায় সমুদ্র | অন্যান্য | ২০১২ | ||
| ৬ | অন্তর জ্বলে ক্ষোভের আগুনে | অন্যান্য | ২০১৩ | ||
| ৭ | বিন্দু জলে সিন্ধু বলে | অন্যান্য | ২০১৫ | ||
| ৮ | আমার পাখি আমার প্রাণী | অন্যান্য | ২০১৬ | ||
| ৯ | Twinkle Rhymes | অন্যান্য | ২০১৯ | ||
| ১০ | ঝিনুকে শুনি সমুদ্রের গর্জন | অন্যান্য | ২০২১ | ||
| ১১ | পদ্মপাতার শিশিরবিন্দু | কবিতা | ১৯৯৮ | ||
| ১২ | নেপথ্য কাহিনি | গল্প | |||
| ১৩ | কবিতার প্রকারভেদ | প্রবন্ধ |