গোবিন্দ মোদক

Newcomer Author
১ লেখা ১৮ বই
জীবনী
কথা কোলাজ' সাহিত্য পত্রিকার সম্পাদক গোবিন্দ মোদক-এর জন্ম ৫-ই জানুয়ারি, ১৯৬৭, নদীয়া জেলায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের M.Com এই সাহিত্য সাধকের কর্মজীবনের শুরু কলেজে অধ্যাপনায়, পরবর্তীতে ভারতীয় ডাক বিভাগ তাঁর কর্মস্থল।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। ইতোমধ্যে নানা বিষয়ে সাড়ে তিন হাজারেরও বেশি লেখা দেশ ও বিদেশের অজস্র পত্র-পত্রিকা ও দৈনিকে প্রকাশিত হয়েছে। পেয়েছেন অজস্র পুরস্কার ও সম্মাননা। তবুও পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি।

প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন – বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা।
প্রকাশিত বই / গল্প (১৮)
ক্র.বই-এর নামধরণবইয়ের বিষয়প্রকাশকসাল
হারিয়ে গেছে ডাক-বাক্স গল্প
ধিতাং ধিতাং বোলে
অদ্ভুত যতো ভূতের গল্প গল্প ভূতের গল্পের বই
পদ্য ভরা আমার ছড়া অন্যান্য ছড়া
ছন্দ ভরা আমার ছড়া অন্যান্য ছড়া
আলুক ফালুক পদ্ম-শালুক
আয়নার সামনে একা
প্রথম অন্ধকার এবং ঈভ
অনিকেত শ্রদ্ধাঞ্জলি
১০ নিমগ্ন রাত্রির ধ্বনিময় সংলাপ
১১ প্রণমি তোমায়
১২ স্বনির্বাচিত পলাশগুচ্ছ
১৩ অপার্থিব জ্যোৎস্নায় অচেনা ছায়াপথ
১৪ ছোটদের ছড়ার তুবড়ি অন্যান্য ছড়া
১৫ ছোটদের ছড়ার ফুলঝুরি অন্যান্য ছড়া
১৬ রাত কুহেলি ও দৈব সকালের গল্পগাথা গল্প
১৭ চয়নিকা (প্রথম-চতুর্থ খণ্ড) গল্প
১৮ কিশোর কবিতা সংগ্রহ কবিতা

প্রকাশিত লেখা (১)

কবিতা

নিশুতি রাতের গল্প

নিশুতি রাতের গল্প শুনবো বলে আমি গহীন বন-পথ ধরে বাড়ি ফিরি, মুষলধারায় শ্রাবণের বৃষ্টি ঝরে, আমার সাথী হয় ঘন কৃষ্ণবর্ণ রাত, একে একে পার হই মেঠো পথ... ঘেসো জমি...

গোবিন্দ মোদক