ছায়া ছায়া পথ কল কাকলিতে ভরা

উড়ুং বুড়ুং কত অজানা ভাষা--

নেই কোন সময়ের চেতনা ভূমি

নেই অযাচিত কথার ব্যথা।

শুধু খুঁটে খাওয়া ছড়ানো ছিটানো জীবন

এ ডালে সে ডালে খুশিতে মন

চাঁদের হাটের ভীড় নেই কোন

ধর্ষন নেই যখন তখন।

সমাজের ভয়, শিক্ষার নেই গুরুভার

মুক্ত আকাশে ডানা মেলে চলা

খুশির রামধনু মেখে বয়ে যাওয়া জীবন

নেই বাধা নিষেধের কথা বলা।

রাতচরা পাখির ফিসফিস, নৈশ অভিযান

গোল মিটিং বসে সাঁঝের বেলা

মৃত্যু ওদের চির পরিচিত--

শুধু যেন কানামাছি খেলা।

হঠাৎ এসে পড়েছি বহে মিয়ার দেশে

এ আমার পথিক ভোলা মনের চাওয়া

বলতে পার এ আসা স্ব ইচ্ছায়--

নির্ভেজাল কিছুস্বাদ নেওয়া।