১ আষাঢ় ১৪৩৩ · 15 Jun 2026 ১ মিনিট পঠন ৮৩০ ০ ০.০ (০)
পাহাড়কোলের খোলা মাঠে
নববর্ষের বসে মেলা,
সকাল-দুপুর-বিকেল শেষে
মেলা গড়ায় সন্ধ্যেবেলা।
দেখতে মেলা- পাহাড় দৃশ্য
আসে দর্শনার্থী কত!
পাহাড় হতে ঝর্ণাধারা
চলছে বয়ে অবিরত।
পাহাড়কোলের দূরদিগন্তে
আকাশ-পাহাড় মিশে গেছে,
পাহাড় ভ্রমণ করতে এসে
হৃদয় ও প্রাণ উঠলো নেচে।
দেখে পাহাড়-ঝর্ণাছবি,
জুড়িয়ে যায় হৃদয়-আঁখি,
পর্যটক যে হয়ে উঠেন
লেখক-কবি-ভ্রমণপাখি।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।