কাশফিয়া নাহিয়ান

Newcomer Author
২ লেখা
জীবনী
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। আমার মা নার্গিস আহমেদ একজন বায়োকেমিস্ট। আমার বাবা মোঃ ফেরদৌস একজন ফার্মাসিস্ট।
"নারী" কবিতার জন্য "সেরা আবিষ্কার ২০২০"পুরষ্কারে ভূষিত।"সাউথ এশিয়ান অনলাইন এক্সিবিশন গ্যালারী ২০২২" এ আমার কবিতা "অনন্য" মনোনীত। ভারতীয় ওয়েবসাইট riyabutu.com এ আমার স্বরচিত গল্প "ফেরা" "সেরা ছোটগল্প ২০২৩" হিসেবে নির্বাচিত।আমার একক কোনো বই নেই। আমার স্বরচিত গল্প "অমানিশা"বাংলাদেশ ও ভারতের যৌথ সংকলনের বই "শত কথার শত গল্প" চতুর্থ খণ্ডে নির্বাচিত। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৪ এর "চিরকুট সংকলনে আমার গল্প "স্বপ্ননিবাস মনোনীত।"সোশ্যাল মিডিয়া লিটারেরী মিট ২০২২" আমার গল্প "তপস্যা" মনোনীত। "সাহিত্য পুরস্কার ২০২৪" পুরষ্কার এ ভুষিত।"জয়গান সাহিত্য পুরস্কার ২০২৪" পুরষ্কার এ ভুষিত। ভারতীয় ওয়েবসাইট লেখালেখি সববাংলায় আমার স্বরচিত একাধিক কবিতা "চলো না" "পরিণীতা" "অধিকার" "অপমৃত্যু" "জীবনসঙ্গী" "পেন্ডুলাম" "মিনতি" 'নক্ষত্র" "এই জীবন" "বিষ" "আমার জীবনটা বড় কষ্টের" "জন্মদিন" "বিচ্ছিন্ন" প্রকাশিত।riyabutu.com ভারতীয় ওয়েবসাইট এ আমার একাধিক কবিতা ও গল্প প্রকাশিত।"নব প্রভাত সাহিত্য পত্রিকা" "বসন্ত সংখ্যায় আমার স্বরচিত কবিতা "প্রতীক্ষা" মনোনীত।অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত বই "তরুণ কবিদের সমাহার "এ আমার স্বরচিত কবিতা "সরকার" নির্বাচিত।"ফিউচার স্কোপ" ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যায় আমার স্বরচিত কবিতা "সত্য" প্রকাশিত। এছাড়া বাংলাদেশী ওয়েবসাইট mawbiz, তুলট এ আমার একাধিক কবিতা প্রকাশিত।"সূর্যাক্ষর গ্রন্থে আমার স্বরচিত গল্প "সেই একজন এবং স্বরচিত কবিতা "সমাহার" প্রকাশিত।"মুক্তকলম"ওয়েবসাইট এ আমার একাধিক গল্প প্রকাশিত।সাউন্ডবাংলা প্রকাশনের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী।আমার স্বরচিত গান "অশ্রু"Avid Song এ প্রকাশিত। নিজেকে শাণিত করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে চাই।World Poet and Literature Organization এর honorary member হিসেবে স্বীকৃত।

প্রকাশিত লেখা (২)

কবিতা

প্রাচীর

চাঁদ আর হাসে না আমায় দেখে সুখ চলে গেছে আমায় রেখে। জীবন তো এক মরীচিকা ক্ষণিক মোহের বিস্তৃত পাদটীকা

কাশফিয়া নাহিয়ান
কবিতা

নিগৃহীত

সবদিক দিয়ে আমি নিগৃহীত সর্বক্ষেত্রে আমি অবহেলিত সবকিছুতে আমি উপেক্ষিত।

কাশফিয়া নাহিয়ান