সবদিক দিয়ে আমি নিগৃহীত

সর্বক্ষেত্রে আমি অবহেলিত

সবকিছুতে আমি উপেক্ষিত।

কেউ পারেনি পুরোপুরি জানতে

কেউ পারেনি আগলে রাখতে

কেউ আসেনি মান ভাঙাতে

উপহার পেয়েছি নোনা জল

দু নয়নে নেমেছে বৃষ্টির ঢল

কেউ পৌঁছে গেছে স্বপ্নচূড়ায়

কেউ বা দাঁড়িয়ে আছে সাফল্যের দোরগোড়ায়

আজও ভাঙতে পারিনি কারাগারের তালা

প্রতি পদক্ষেপে পরানো হয়েছে অপারগতার মালা

আশার আলো আসুক শয়নে স্বপনে

ঝলমলে রোদ্দূর ধরা দিক জীবনে।