আমাকে একটু সময় দাও

দেখব ধূলিকণা কেমন করে-

নাচে সূর্যের আলোয়।

আমাকে আর একটু সময় দাও

দেখব মনের অজানা ভাঁজে-

কী লুকানো আছে।

শোনাব নিঃশব্দ কথাগুলোকে

যা কেউ কখনও শুনেনি,

কেবল অনুভব করেছে।

তুমি একটু সময় দাও,

দেখব ভাবনা কীভাবে নীরবতা ভাঙে।