তোমাকে না পেলে

আমার অনেক ক্ষতি হবে,

কিন্তু তোমার কিছুই হবে না।

তোমার মায়াবী দুটি আঁখি

লম্বা কালো চুল

ঠোঁটের মিষ্টি হাসি

চাঁদের মত ফুটফুটে রূপ

যে কেউ তোমাকে দেখলেই পাগল হবে।

চাওয়া মাত্রই তুমি কাউকে পেয়ে যাবে

আর আমি থাকবো একা

আমার কষ্ট হবে তোমাকে ছাড়া

আমার নির্ঘুম রাত কাটাবে বিরহ জ্বালায়

আর তোমাকে না পাওয়ার বেদনায়।