মন আসলে একটা ছোটবেলা - শুধুই উড়াল

যেমন তোমার কাছে আমি একটা ছুটে যাওয়া প্রজাপতি

যার কাছে পৃথিবী একটা হাসি ছাড়া কিছুই না

জানো তো, হাসি দিলে বদলে যায় আকাশের রং

হয়ে যায় গোলাপি আর ফুলেদের ইশকুল

এর আগে তুমি কখনোই ছিলে না - ফুল ছিঁড়তে আসা মেয়ে