নাটা পিসি সবার পিসি, পূব পাড়াতে থাকে।

নাটা পিসির ভয়ে সবার সদাই বুক কাঁপে।

সবার ঘরের গোপন খবর পিসির ঝোলায় আছে।

ভয় সেটাই ফাটায় হাঁড়ি পাড়ার লোকের কাছে।

বিপিন বাবুর ছোট ছেলে জেল খেটেছে তিনবার।

দত্তবাবুর বড় মেয়ের আছে চোরা কারবার।

চক্রবর্তীফটাং ফটাং সংস্কৃত আওড়ায়

তার একটা গোপন প্রেম আছে কোন আখড়ায়।

বিদেশ বাবুর রমরমা সব শালাবাবুর পয়সায়।

কানাকড়ি নেই নিজের শালোক সরলেই রাস্তায়।

কালি বাড়ির সতীমাতা পাড়ার সবার ভরসা।

উগ্রবাদীর মাথা তিনি লিক করলেই ফর্সা।

ঘোষ রাখাল নেতা মহান পার্টির তিনি কান্ডারী।

আঙুল ফুলে আজ কলা গাছ ,রুটি ছেড়ে খান তন্দুরি।

সবাই জানে বোসের ছেলে কানাডায় করে চাকরি।

আসল কথা খুনের সাজায় জেলখানা টাই তার বাড়ি।

পাগলা কনাই পথে পথে কথা বলে গানে গানে।

গুপ্তচরের মাথা তিনি পিসি কেবল সেটা জানে।

তাইতো সবাই তোয়াজ করে পিশিকে রেখেছে মাথায়।

এই গরবে নাটা পিসির পা পড়ে না রাস্তায়।