মুখে বলবার ক্ষমতা নেই

ভেবেছিলাম যখন অন্যায় হবে বুক চিতিয়ে দাঁড়াব চেঁচিয়ে প্রতিবাদ করব

এদিকে সময় এলে বোঝা গেল বলবার ক্ষমতা

প্রতিবাদের ক্ষমতা নেই

অনেক দিনের না খেতে পাওয়া গলা

যেন বসে গেছে।

বাড়ির ভেতর যখন তখন লোক ঢুকে পড়ছে

এটা ওটা তুলে নিয়ে দে চম্পট

একদিন হঠাৎ জোর করে এক সশস্ত্র বাহিনী ঢুকে বাবা ও মা কে হাতকড়া লাগিয়ে ধরে নিয়ে গেল।

তবুও আমার রেশনের চাল যেহেতু পশ্চিম প্রান্ত থেকে আসে তাই না খেতে পাওয়ার ভয়ে চুপ করে থাকলাম।

ওরাই আবার দিনের পর দিন আমাদের শস্যক্ষেত্র পুড়িয়ে দিচ্ছে আমাদের শিশু হাসপাতালে ফেলছে বোমা।