কিছু বৃষ্টি, কিছু স্মৃতির ফিসফাস,

কিছু সময়ের চোরাবালি,

কিছু নীরবতার দীর্ঘঃশ্বাস.... 

কিছু নোনাজল, কিছু ঝরাপাতাদের টুপটাপ,

 কিছু ডায়েরির শব্দবন্ধ,

কিছু শুকনো ফুলের আবাস....

কিছু অনুভূতি, কিছু না বলা কথার ঝাঁপি,

কিছু ভেজা শারসিতে লেখা নাম,

কিছু মন কেমনের সোঁদা বাস.... 

কিছু মেঘ, কিছু ঝোড়ো হাওয়ার দাপট,

কিছু চিলেকোঠার ছেঁড়া পাতা,

কিছু ফেরারি বাউল বাতাস....

কিছু জানা, কিছু অজানা পরিচ্ছদ,

কিছু মিল-অমিলের গল্পে গাঁথা,

 আমারই জীবন উপন্যাস।।