বৃষ্টি তুমি ছুঁয়েছো বারবার
মেঘদূতের ঘন বার্তা বিরহী যক্ষের
চোখে নব প্রেমিকের ঘোর লাগা
সীমাহীন পথপরিক্রমায়,
দেখেছি গোটা হৃদয়ের ছবি।
আধখানা এই মনে আমি আর
কতদূর হাঁটতে পারি
কবিরা হাঁটেন হাজার বছর পথে
নিরিবিলি আশ্রয়ের মানস অভিসারে।
আমি তো রংহীন জীবনের আগলকে
বাঁচিয়ে রেখেছি গোপন সিন্ধুকে।।
যদি কেউ দিয়ে যায় প্রেম
আর এক নতুন ধারাপাতে
অংক মেলা বার সংকল্পে।
নতুন খেয়ায় ভেসে যাবো নিরুদ্দেশে।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।