১ আষাঢ় ১৪৩৩ · 15 Jun 2026 ১ মিনিট পঠন ৩৯০ ০ ০.০ (০)
আম জাম লিচু জামরুল
বসছে ফলের মেলা,
নানান ফলের মিষ্টি রসে
কাটছে মজায় বেলা।
শহর থেকে আসে অতিথ্
ওঠে কাঁঠাল গাছে,
গন্ধ শুঁকে বলে হেসে
পাকা কাঁঠাল আছে।
গাছে বসে খেতে মজা
নানান ফল যে পেড়ে,
ফলের মেলায় না খাও যদি
যাবে কিন্তু হেরে।
জামাই ষষ্ঠী হবে ফলে
বাবায় এসে বলে,
গ্রীষ্মকালে ফলের মেলা
বাংলা জুড়ে চলে।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
যদি তোমায় একটি প্রশ্ন করি "তুমি কেমন আছ" ? তুমি বলবে নিশ্চয়ই ভাল আছি-- কিন্তু, কিছু দূরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলবে আচ্ছা এই ভাবে রেখে ঢেকে চলার মানে কি জীবন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।