জয়সেন চাকমা

Newcomer Author
১ লেখা ৩ পুরস্কার ৬ বই ৮ ম্যাগাজিন
জীবনী
জয়সেন চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার একজন তরুণ কবি, লেখক, ছড়াকার ও সাহিত্যসাধক। তিনি চাকমা সম্প্রদায়ের মূলিমা হোজা চুল্লে গুট্টি শ্রেণিভুক্ত। তিনি চাকমা ভাষায় রচিত ত্রিবেণী কাব্যগ্রন্থ 'রান্যেফুল'-এর রচয়িতা।
জন্ম ও বেড়ে ওঠা
জয়সেন চাকমা ৪ মে ২০০৬ সালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা (কিরণ কার্বারি পাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। পাহাড়, প্রকৃতি, মাঠ-ঘাট, নদী-ঝিরি ও গ্রামীণ পরিবেশে তাঁর শৈশব কাটে। এই পরিবেশ তাঁর সাহিত্যচিন্তা ও সৃষ্টিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
শিক্ষাজীবন
প্রাথমিক শিক্ষা সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তী সময়ে সেন্ট প্যাট্রিক আলুটিলা জুনিয়র হাই স্কুল, মাটিরাঙ্গা সরকারি মডেল হাই স্কুল এবং গুইমারা সরকারি কলেজে অধ্যয়ন করেন। তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সাহিত্যচর্চা
জয়সেন চাকমা তৃতীয় শ্রেণিতে অধ্যয়নকালে, ২০১৫ সালে কবিতা লেখা শুরু করেন। পাঠ্যবইয়ের কবিতা পাঠ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের কল্পনা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে লেখালেখির সূচনা করেন। পাহাড়ি প্রকৃতি তাঁর লেখার অন্যতম প্রধান অনুপ্রেরণা।
মাত্র ১৫ বছর বয়সে তাঁর কবিতা স্বপ্নময় ডায়েরি যৌথকাব্য গ্রন্থে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে ১৬ বছর বয়সে চাকমা ভাষায় রচিত তাঁর একক ত্রিবেণী কাব্যগ্রন্থ রান্যেফুল প্রকাশিত হয়।
তাঁর লেখায় প্রধানত পাহাড়ি প্রকৃতি, প্রেম, সংস্কৃতি, স্মৃতি, মানবিক সম্পর্ক, ব্যক্তিগত অনুভূতি ও জীবনবোধের বিষয় উঠে আসে। কবিতার পাশাপাশি তিনি গল্প, সাহিত্যবিষয়ক লেখা ও গবেষণামূলক কাজেও আগ্রহী। এছাড়াও বিজ্ঞান ও গণিতের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর গবেষণা ও অনুসন্ধানমূলক আগ্রহ রয়েছে।

২০২২ সালে ১৬ বছর বয়সে দৈনিক একাত্তর সংবাদ-এ শিশু সাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি পত্রিকাটির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে দৈনিক নতুন দিগন্ত, দৈনিক বর্তমান সমাজ, BD সমাচার ও নেত্রজল নিউজ-এর সঙ্গে যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরির পাশাপাশি সাহিত্যচর্চা ও লেখালেখির সঙ্গে যুক্ত আছেন।
অনলাইন ও ডিজিটাল কার্যক্রম
জয়সেন চাকমা 'সাহিত্যের আলো' ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। সাহিত্যভাণ্ডার, কবিতা, গল্প, গবেষণা ও সৃজনশীল লেখালেখিকে একটি অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষণ ও প্রকাশের উদ্দেশ্যে ২৯ সেপ্টেম্বর ২০২৩ সালে WordPress প্ল্যাটফর্মে এর কার্যক্রম শুরু করেন।
পুরস্কার এবং স্বীকৃতি (৩)
ক্র.পুরস্কারের নামসংস্থাসাল
ছোটগল্প প্রতিযোগিতা বিজয়ী২০২১
সময়ের সুর সাহিত্য একাডেমীর ছড়া প্রতিযোগিতাসময়ের সুর সাহিত্য একাডেমী২০২২
প্রতিভার খোঁজে সেরা কবি পুরস্কারকবি নজরুল সাহিত্য সংসদ২০২২
প্রকাশিত বই / গল্প (৬)
ক্র.বই-এর নামধরণবইয়ের বিষয়প্রকাশকসাল
রান্যেফুল কবিতা প্রকৃতি, প্রেম, জীবন, সংস্কৃতি ইত্যাদি ফুরবারেঙ প্রকাশনী, দশদা, উত্তর ত্রিপুরা, ভারত ২০২২
স্বপ্নময় ডায়েরি যৌথ কাব্যগ্রন্থ বিভিন্নধর্মী কবিতা স্বরবর্ণ প্রকাশনী ২০২১
ত্রিবেণী বর্তিকা যৌথ ত্রিবেণী কাব্যগ্রন্থ ত্রিবেণী কবিতা ফুরবারেঙ প্রকাশনী ২০২২
স্মৃতিকাব্য যৌথ কাব্যগ্রন্থ বিভিন্নধর্মী কবিতা উচ্ছ্বাস প্রকাশনী ২০২২
পহর জাঙাল যৌথ সংকলন তঞ্চঙ্গ্যা সাহিত্য ও বিষু উপলক্ষের লেখা তঞ্চঙ্গ্যা শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক প্রকাশনা ২০২৬
কাঠ গোলাপের অপেক্ষা যৌথ কাব্যগ্রন্থ বিভিন্নধর্মী কবিতা ইচ্ছাশক্তি প্রকাশনী ২০২৬
ম্যাগাজিন / পত্রিকা (৮)
কালের কণ্ঠ
দৈনিক করতোয়া
নয়া দিগন্ত
দৈনিক একাত্তর সংবাদ
স্বপ্ন সাহিত্য পত্রিকা
রূপনা সাহিত্য পত্রিকা
ছন্দকানন ম্যাগাজিন
নেত্রজল সাহিত্য ম্যাগাজিন

প্রকাশিত লেখা (১)

কবিতা

জলবিন্দুর জীবন

আসমান থেকে সৃষ্টি, হয়েছে ক্ষুদ্র জলবিন্দু,সবুজ পাতার কিনারায় বসে দেখে বিশাল জলসিন্ধু।দেখে কত পথিক যায়, কেউ রাখে না তার খোঁজ,নীরবতার বুকের মাঝে তারও বেদনা জমে রোজ।সেও ক্ষণিক আলো, তা…

জয়সেন চাকমা