টেবিলে রেখেছে কে নিষিদ্ধ বোতল
পাংশুটে চাঁদ উঁকি দিয়ে গেছে বিছানায়,
আমি জানি না গান্ডিব থেকে কে ছুঁড়েছে তীর ঘন অন্ধকারে।
পাঞ্জাবীর পকেটে বারুদে লেগেছে বিষ
একা বনবাসে আমি কেন যাবো,
আমি তো চাইনি কোন সন্ন্যাসী তাবিজ!
বৃথা তুমি ঘরে তোল বোতল পুরোহিত
যার হাতে রাখা আছে নিষিদ্ধ বীজ।
কুরুক্ষেত্র মানেনি শাসন,
মাতালের দল সৈনিকের বেশে
বিক্রি করে গেছে শুধু কবজ আসন।
টেবিলে রেখেছে কে নিষিদ্ধ বোতল
একা বনবাসে আমি কেন যাবো?
আমি কেন যাবো??
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।