চলমান সময় থেমে থাকেনা কখনো
তবু এরই মধ্যে কতো চড়াই-উতরাই,
চাওয়া, পাওয়া, না পাওয়ার যন্ত্রণা
ভুল বোঝাবুঝি, বেদনা আর হতাশা!
বেদরদী পল-অণুপলকে আর মানি ক'জন
অথচ জীবন পাতায় কতো কি অব্যক্তই রয়ে যায়
সূর্যের সাথে অভিমান করে যেদিন
চাঁদের দিকে হাত বাড়ালাম --
চাঁদও তার দুঃখের কথা জানালো
বললো তার সব আলোই ধার করা,
তারাদের প্রশ্ন করতেই ওরাও ছুটলো এদিক-ওদিক
হতভম্ব আমি নিরাশ হয়ে
নিজের বিবেককেই জিজ্ঞেস করলাম,
"সুখপাখিটাকে পাবো কোথায়?"
বিবেক মুচকি হেসে জানালো,
"ওই পাখিকে খুঁজে পাওয়া যায়না,
শুধু হাতড়েই সময় কেটে যায়...!"
বিধ্বস্ত মন নিয়ে হিসেব কষি চাওয়া-পাওয়ার
বুঝতে পারি সারাজীবন এভাবেই শেষ হয়
ভুলের মাশুল দিতে দিতে।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।