কবে যে তোমায় চিঠি পাঠিয়েছি

মনে পড়ে না --

শুধু উত্তরের অপেক্ষায় বেঁচে আছি।

--যেমন চৈত্রের ঝরা পাতারা;

মরতে মরতে বেঁচে থাকার চেষ্টা করে

--যেমন পথিক পথ হারিয়ে পথ খোঁজার

বৃথা চেষ্টা করে,

তেমনি তোমার শরীরের গন্ধটুকু নিয়ে

আজো অপেক্ষারত।

কবে তোমার চিঠি আসবে--

ক্লান্ত হতে হতে বুঝেছি --

ডাক পিয়ন আর আসবে না

তার ও সময় শেষ।