সারসের শুভ্র ডানায় ভর দিয়ে যেতে চাই

হারাতে চাই ঐ সুদূর নীলিমায়,

তোমাকেই ভালোবেসে বলতে চাই

হারিয়ে যেতে চাই অচেনা অজানায়।

পাহাড়ি নদীর মতো ভালবাসতে চাই

পাড়ি দিতে চাই শতাব্দি যুগান্তর,

ভালোবাসি অনেক অনেক বেশি

রয়েছ তুমি পরাণের গহীন ভেতর।

তুমি আমার সেই স্বপ্নময়ী নারী

তোমাকেই যেন কাছে পাই বারবার,

স্বপ্ন সব মেঘে মিশে যায়

হারাতে চাই আমি তোমার মনের ভেতর।