ফজলুল কবির পাভেল

Newcomer Author
১ লেখা
জীবনী
মোঃ ফজলুল কবির পাভেল ১৯৮১ সালের ৫ ই জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। বাবা অধ্যাপক আবু বকর সিদ্দিক ভূঁইয়া আর মা অধ্যাপিকা পিয়ারা খানম। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। উভয় পরীক্ষায় শিক্ষাবোর্ড বৃত্তি লাভ করেন। এরপর ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। পরে মাইগ্রেশন করে এসে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। সরকারী চাকুরীতে যোগ দেন ২০১০ সালে। প্রথম কর্মস্থল ছিল সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স। তারপর বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনা মেডিকেল কলেজের পর ট্রেনিং পোষ্টে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যডারে তৃতীয় স্থান অধিকার করেন।এমফিল করেছেন আইবিএসসি থেকে। নিউরো মেডিসিনে স্নাতকোত্তর এমডি করেছেন। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কর্মরত আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে । মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্বাস্থ্য বিষয়ক লেখালেখি শুরু ।কবিতা লেখার শুরু স্কুলজীবনেই । ইতোমধ্যে স্বাস্থ্য বিষয়ক কয়েকটি বই প্রকাশিত হয়েছে।যৌথ কাব্যগ্রন্থ আছে দশের অধিক। লেখালেখির পাশাপাশি ভালবাসেন পড়তে ,পড়াতে আর ঘুরে বেড়াতে । ঘুরে এসেছেন বেশ কিছু দেশ। স্ত্রী ডাঃ নাহারিন রহমান আর একমাত্র মেয়ে আনিশাকে নিয়ে বর্তমানে থাকছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের অনতিদূরে বিনোদপুরে।

প্রকাশিত লেখা (১)

কবিতা

তুমি আমার

সারসের শুভ্র ডানায় ভর দিয়ে যেতে চাই হারাতে চাই ঐ সুদূর নীলিমায়, তোমাকেই ভালোবেসে বলতে চাই হারিয়ে যেতে চাই অচেনা অজানায়।

ফজলুল কবির পাভেল