আলোকিত মেঘের পাহাড়

সুদূর দিগন্তে সূর্য অস্তগামী

আলোর বৃষ্টিতে ভেজা উড়ন্ত উড়োজাহাজ

জীবিত ভ্রূণের মতো যার পেটে

স্তম্ভিত বিস্ময় দেখে শূন্যের পৃথিবী ।


সপ্নিল আবেগ দেখে চলে

মেঘের পাহাড় বেয়ে নামে

যে দেবী ভাস্বতী, তাকে

বিনম্র নীরবতার মুখর তন্ময়

ডেকে চলে সর্বক্ষণ,

যেহেতু হামেশা বরাভয়

হাতের মুঠোয় বন্দি বয়সি সময়।