পরের ত্রুটি সবাই দেখে

কেউ দেখে না নিজের ত্রুটি,

দোষ দেখালে আসবে বিপদ

ধরবে চেপে তোমার টুঁটি।

ন্যায্য কথা খুব কম আছে

সহজ ভাবে নিতে পারে,

উপর উপর যতই হাসুক

ভিতর ভিতর পোড়ায় তারে।

অধিকাংশ লোকই আছে

দোষ দেখেনা নিজের কোনো,

অনুতপ্ত দূরের কথা--

উল্টো রাগে,-' বলছি শোনো।

প্রকৃত গুণ করলে ধারণ

তারাই নিজের দোষটি দেখে,

স্বীকার করে লজ্জিত হয়

বলেও কথা বিনয় মেখে।

সত্যিকারের তাঁরাই জ্ঞানী

নিজের কথা কয়না ডেকে,

নিজকে ভাবে সবার ছোট

সব কাজে যায় দরদ রেখে।