পাঁপড়িরাও ঝরে পড়ে।
পঞ্চ পল্লবে সাজিয়েছ যে আনন,
তার থেকেও জল ঝরে।
হোগলার বনে বনে জ্বলে ওঠে দাউ দাউ দাহ।
তপনে তপনে শুরু হয় খেলা।
এ খেলায় তুমি আমি কেউ নই।
কোন দায় দায়িত্ব নেই আমাদের।
আমাদের ভাতে হয়তো নুন একটু কম হয়,
ব্যঞ্জন বিস্বাদ ঠেকে,
তা হোক, আমরা মস্তিষ্কে মস্তিষ্কে প্রক্ষালন করব।
ঋক, সাম, যজু, অথর্ব কে ন
প্রহারেণ বলে মাঝে মাঝে লাফিয়ে উঠবে।
আমাদের অনেক হায়া,
আমাদের চেটোর মাপ যাইহোক
তা কখনও খালি থাকে না।
আমরা সঠিক ব্যকরণে প্রণিপাত করি,
আর সর্বশ্রেষ্ঠ সুখ খুঁজি পাতায় পাতায়।
এই সব ঋক বড়ই রূঢ়।
আমাদের অপেক্ষা করতে হবে।অনেক অনেক অপেক্ষা।
হয়তো বা তারপরও ---
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।