বাঙালির ভোরের আবেগ....
শারদীয়া মহিষাসুরমর্দিনী কচিকাঁচার উদ্বেগ।
যাঁর কণ্ঠসুরে ছড়িয়ে পড়ে ভোরের আলোর দ্যুতি
যাঁর স্তোত্র পাঠে হৃদয়ে জাগে শারদ অনুভূতি।
একটি শুধু নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র -
বাঙালির জীবনে মহালয়ার চন্ডীপাঠ ধ্বনিত হয় আসমুদ্র।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যার নেই তুলনা ....
অমর শিল্পী সংগীতের ধ্রুবতারা আজও বিকল্প মেলে না !
আজও তোমার সঙ্গীতে ঘুম ভাঙ্গে শারদ প্রাতে-
জেগে ওঠে কাশফুল- শিউলি প্রভাত সঙ্গীতে ।
শরতের আকাশে শুভ্র মেঘে উদ্ভাসিত আগমনী মূর্তি
জাগরিত হয় হৃদয়ে কুসুম কাননে চিন্ময়ী ভক্তি।
হে বাণী কুমার যতদিন বাঙালি জাতি থাকবে ...
ততদিন তোমার সম্প্রচার অভিনয় মনে রাখবে।
অমর শিল্পী তুমি মহালয়ার বাণী কুমার --
হে কিংবদন্তি তোমাকে পরেই মালা অনন্ত শ্রদ্ধার।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।