যেদিন উমা কোলে এলো

পদ্মকুঁড়ি পাপড়ি মেললো,

স্নেহের ছায়ায় উঠলো বেড়ে

চলতে শিখলো দিলাম ছেড়ে।

কন্ঠে ছিলেন বাগদেবী

মুখে ছিল তোমার ছবি,

বড় হতে নিয়ম মেনে

দিলাম বিয়ে ছেলে চিনে।

বছর কয়েক যাওয়ার পরে

হারিয়ে গেল চিরতরে,

অসুরটা যে তাড়া করে

প্রাণটা নিল কেড়ে।

কেন মাকে ত্রিশূলটা তোর

দিলি না বুকে ফুঁড়ে,

দুগ্গা মাগো তুই যে সহায়

শক্তি দে মা আমায়,

মেয়ের যন্ত্রণার শোধ নেব

করবো ত্রিশূল বধ।