তুমি ভেবেছিলে শলাকাবিদ্ধ হবে --
অন্ধ করবে অপলক এই চোখ।
আমিতো জেনেছি আমি হবো বীতশোক,
যতই রাখোনা যন্ত্রণা-সংস্রবে।
ভেবেছিলে তুমি আকাশে ঢাকবে মেঘ,
কেঁপে কেঁপে যাবে পায়ের তলার মাটি।
আমিতো জেনেছি ঝঞ্ঝাবায়ুর বেগ,
ওই আবর্ত রুখতেই মহড়াটি।
তোমার ভাবনা, ভেঙে দেবে সব বাঁধ,
উথাল-পাতাল জলে তছনছ ভাসা –
আমিতো জেনেছি প্রেম আরো বড় ফাঁদ,
তুরুপের শেষ তাসটুকু ভালোবাসা।
তুমি কী চেয়েছো! স্বর্গের সিঁড়ি থেকে
বিচ্যুত হবো, শাস্তি নির্বাসন –
আমি ধ্রুব জানি, যদি হয় তাই হোক,
মর্ত্য আমার যৌবন-উপবন।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।