কলম হীন পাতায়,উপচে পড়া কথার ভিড়

অসংলগ্ন পরিযায়ী শব্দের আপোষহীন বাক্য

খুঁজে ফিরি নিয়মের সতর্কতায় ,জারি রাখা বক্তব্যে।

পিছনের দরজায় তখন ব্যাস্ততার জল্পনা

ভূমিহীন পরিচয়ে বাঁচার স্বপ্নে,

অনামি কৌতুহলী মানুষের দল

সময় ছিন্ন করে,আরো কাছে আসতে চায়।

তখনও অলস দুপুরে উদাস থেকে মুক্তির পথ খুঁজি,

বেয়ে যাওয়া পিপড়ে দের সহবস্থানে

আরো একবার মুগ্ধ হতে ঘরের বাইরে যাই

অমূলক প্রচারে বরাদ্দ,আর যত্নের বাহুলতায়

আমিও ভুলে গিয়ে এক হই সীমাহীন আপোষে।