দিগন্তে কালো মেঘ

গম্ভীর স্বর।

সরব আকাশের

অশনি-আহ্বান;

বসুধা কাঁপিয়ে ঝড়—

দুর্বার , বাতাসের গান।

বিদ্যুতশিখা

মেঘের গর্জন

ভরে ওঠা প্রাণ;

গাছের পাতায়

প্রকৃতির দোল,

বৃষ্টিধারায়

সজল আশীর্বাদ।

ঝড়ের শেষ –

তাণ্ডব থেকে নবজীবন–

জীর্ণতা ধোওয়া সৃষ্টি।

সূর্যের হাসি

রামধনু আশা।