মৃত্যুর গভীরতাকে স্পর্শ করতে চলেছে
যে পথিকটা!
স্পর্শ দাও তার গভীরতায়
আওয়াজ তোলো তার গভীর মর্মে—
বন্দর ছেড়ে যাচ্ছে যে নৌকাটা
মুক্তি দাও তাকে ঢেউয়ের ধাক্কা থেকে
বেলাভূমি হয়েই
না হয় রইলে তুমি তার
নিরব গর্জনের সাক্ষী—
বদলে যাওয়া মরসুমের মতো
চিরসবুজ গাছটায়
শুকনো পাতার মর্মর ধ্বনি-
সুগন্ধি ফুলের আতর গন্ধ হারিয়ে
আজ শুধুই তার টুপটাপ
ঝরে যাওয়ার পালা
পরিযায়ী পাখিটার ক্লান্ত পাখনায়
বিষন্নতার ঝড়!
অনেক পথ পাড়ি দিয়ে
আজ তার ফেরার পালা
পরম মমতার নরম আদরে ভুলিয়ে দাও
তার জীবন অংকের কঠিন হিসাব
চাঁদের কলঙ্ক নয় ; স্নিগ্ধতার স্মৃতি স্মরণ করে
বিলিয়মান তারার বুকে
ভরে দাও
হাজার জোনাকির আলো।।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।