ভাবছি কিভাবে চললে

সমস্ত ধরা-ছোঁয়ার

বাহিরে থাকা যাবে!

আমরা কেউই দু:স্বপ্ন দেখতে চাইনা

কিন্তু দেখতে হয় ;

চাই, ফিরে আসুক নির্বাক চলচ্চিত্র

অনেক কথা বলা হয়েছে ;

যার আর কোনো আড়াল আবডাল নেই ;

সবাই যদি মৌন থাকে

তবে আর কথা উঠবে না -

"মৌনং সম্মতি লক্ষ‍্যণম্"