দেশ, তুমি কার?
নাজিম হিকমতের না?
সলমন রুশদির না?
তসলিমা নাসরিনের ও না?
নাবোকভ, তুমি কোথায়?
ইভান বুনিন, তোমার কি দেশ ছিল না?
সলঝেনিটসিনকে কেন পালাতে হল?
মিলন কুন্দ্রার দেশ কোথায় ছিল?
দেশ, তুমি কি কাঁটা তার, প্রাচীর আর টানা লাইনে বন্দি?
তার আলো বাতাস, প্রকৃতি, পশুপাখি,
সর্বোপরি মানুষ ও তার অবারিত মন,
সব মিথ্যা?
কিসের টানে মিররা আলফাসা এলেন পন্ডিচেরিতে?
সিস্টার নিবদিতা, মাদার টেরেসা জেগে রইলেন বাঙালির হৃদয়ে?
আজীবন যারা লড়ে গেল
শোষিত মানুষের অধিকারের দাবিতে,
ভালোবেসে গেল নিপীড়িতের সেবায়,
তাদের বাঁধবে কে নির্দিষ্ট কোন দেশের সীমানায়?
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।