সুবিনয় হালদার
১ লেখা
জীবনী
আমি সুবিনয় হালদার পূর্বেই কবিতার সঙ্গে আমার সঠিক ঠিকানা আপনাদের অবগত করিয়েছি, আমি মূলত আবৃত্তিকার। বিভিন্ন কবি লেখকদের কবিতা আমি আবৃত্তি পরিবেশন করে থাকি প্রতিযোগিতামূলক কিংবা সৌজন্যমূলক। এবং কাজের ফাঁকে অবসর সময়ে আমার না বলা কথা, না বলা যন্ত্রণা যা আমার চোখের সামনে ঘটে চলে প্রতিনিয়ত প্রতিক্ষণে, যেগুলো আমি কাউকে বলতে গিয়েও অপদস্ত হয়েছি সেই সব অতি দরিদ্র সাধারণ মানুষের কথা আমি আমার লেখনীতে বলার চেষ্টা করি। আমার এই সাংস্কৃতিক যাপন দীর্ঘ আড়াই দশক পেরিয়ে যেতে বসেছে, তার মধ্যে আমি বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিনে বইতে আমার লেখনি স্থান পেয়েছে। তারা আমাকে পাঠায় জানায় কিন্তু আমি সেগুলোকে মনে রাখি না কখনো ধরে রাখি না কখনো। পুরস্কারও আছে কিছু। বাড়ির ভাঙ্গা আলমারির ড্রয়ারে আছে শদুএকের উপরে সার্টিফিকেট, ভাঙা দেওয়ালের পেরেকে ঝুলছে ফ্যাকাসে হয়ে যাওয়া সোনালী মেডেল, চুন বালি ঝরে পড়া, পলেস্তার খসে পড়া দেয়ালে বিবর্ণ ঝুল আর ধুলো ভরা কিছু ছবি। আমার মনে নেই কে বা কারা দিয়েছেন, মনে রাখতেও চাইনা। শুধু লেখনীর মাধ্যমে বলে যেতে চাই সমসাময়িক যন্ত্রণার কথা, অব্যক্ত না বলা কথা- এইটুকুই ।