মনে দুখের কালো মেঘে

করছে নিত্য খেলা,

বৃষ্টি ঝরে নয়ন জুড়ে

আমার সারা বেলা।

টাপুরটুপুর ঝিরিঝিরি

প্রকৃতির রয় শব্দ,

গোপন কথা মনে বাজে

করা যায় না জব্দ!

কেন হলো কেমন করে

প্রশ্ন মনে ঘোরে?

উত্তর খুঁজলে বৃষ্টি ঝরে

যেন আরো জোরে!

নোনা ছোঁয়া ঠোঁটে লাগে

সংবেদনশীল অঙ্গ,

বুঝি না রে আমার সঙ্গে

কেন এমন রঙ্গ?

আনন্দের ওই অশ্রু ঝরে

বন্ধু যদি আসে,

উষ্ণ ছোঁয়া আলিঙ্গনে

ভালো যদি বাসে।