যে প্রতিবাদ করতে পারে না

যে কলহ করতে জনে না

যে নিজের অধিকার চাইতে পারে না

যে লড়াই করে ছিনিয়ে নিতে পারে না

তার বেঁচে থাকার কোন অধিকার নেই।

যে কাউকে অপমান করতে পারে না

যে কাউকে ঘৃণা করতে পারে না

যে কাউকে ধমকাতে পারে না

যে কারোর ক্ষতি করতে পারে না

সে কখনও শাসক হতে পারে না।

যে ভেদাভেদ করতে পারেনা

যে নিঃসংকোচে মিথ্যা বলতে পারেনা

যে আসল উদ্দেশ্য গোপন রাখতে পারেনা

যে লোকদেখানো কাজ করতে পারেনা

সে কখনও রাজনীতি করতে পারেনা।

যে মন আর মুখ এক করতে পারে না

যে সবার মধ্যেই তাঁকে খুঁজে পায়না

যে ন্যায় অন্যায় বুঝে উঠতে পারেনা

যে ব্যাকুল হয়ে তাঁকে পেতে চায়না

সে কখনও ধার্মিক হতে পারেনা।